ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ১২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল

ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি: গ্লোবাল টিভি

মো: শাহিদুজ্জামান সবুজ, ভালুকা (ময়মনসিংহ): বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল সন্ধা হরতালের সমর্থনে ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় মিছিল বের করে। 

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ আলম ও যুগ্ম আহবায়ক সালাউদ্দিনের নেতৃত্বে মিছিলটি মহাসড়কের স্কয়ার বাসস্ট্যান্ড থেকে শুরু করে আইডিয়াল মোড়ে গিয়ে শেষ হয়।