গ্লোবাল টিভি ছবি
মোঃ শাহীন আলম, আশুলিয়া, ঢাকা: সাভারের আশুলিয়ায় একটি ফ্ল্যাটে ঘুমন্ত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মতিন পলাতক রয়েছে।
শনিবারে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার একটি ৫ তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাসেল (৩০) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে। এ ঘটনায় আহত শহিদুল সম্পর্কে রাসেলের খালু। শহীদুল দীর্ঘদিন ধরে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতো।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহত রাসেলের ছোট ভাই মাসুদ রানাকে সরকারি চাকরি দেয়ার জন্য অভিযুক্ত মতিনকে নয় লক্ষ টাকা দেয়া হয়। কিন্তু মতিন চাকুরীর ব্যবস্থা না করে পলাতক থাকে। সম্প্রতি উত্তরা থেকে মতিনকে খুজে পায় রাসেল। পরে খালু শহিদুলের বাসায় নিয়ে আসে। এখানে তিন দিন একটা রুমে রাসেল ও মতিন মিলে থাকে। অভিযুক্ত মতিনের লোক টাকা নিয়ে আসবে বলে ওই বাসায় তিনদিন ধরে অপেক্ষা করে করতে থাকে তারা। পরে ঘুমন্ত অবস্থায় রাসেলকে মতিন চাকু দিয়ে মাথায় আঘাত করলে রাসেল মারা যায়। নিহত রাসেলের খালু শহিদুল রুমে ঢুকতে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায় মতিন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়ণাতদন্তে পাঠানো হয়েছে।