ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬ | ২ চৈত্র ১৪৩২ | ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম

৬ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

৬ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  দেশের ছয় অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।