গ্লোবাল টিভি ছবি
এমএ কাইয়ুম, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পাঁচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বর্ণপট্টি গ্রামে ৪/৫ জনের একদল ছিনতাইকারী ব্যবসায়ী কোমল কৃঞ্চ বনিকের উপর দুর্বৃত্তরা আক্রমণ করে। তারা তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ব্যাগ দিতে রাজি না হলে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সরে জমিন পরিদর্শন করে ও আহত ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তার ব্যাগে ৪ লক্ষ ২০ হাজার টাকা ছিল বলে তিনি জানান। শনিবার ওই টাকা নিয়ে ঢাকার মোকামে যাওয়ার কথা ছিল।
ভুক্তভোগীর ছোট ভাই সমির বনিক এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।