ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬ | ২ চৈত্র ১৪৩২ | ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম

‘রায়ের তোয়াক্কা না করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন হাসিনা’

‘রায়ের তোয়াক্কা না করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন হাসিনা’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ মতিন বলেছেন, রায়ের তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ বাতিল করে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে সিআরডিএপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিচারপতি মতিন বলেন, সব অধিকার সংবিধানে লেখা থাকে না। তাইতো ছাত্ররা এবার বিপ্লবে সে সব অধিকার প্রয়োগ করেছে।

তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ পুর্নবহাল করতে হবে। এছাড়া সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদও সংশোধন করতে হবে। তবেই বিচার বিভাগের স্বাধীনতা আসবে। সংস্কারের উদ্দেশ্যেই এটি করা দরকার। 

এসময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাইবার সিকিউরিটি আইনের মাধ্যমে গণমাধ্যমকে কুক্ষিগত করা হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবিভাগ স্বাধীন ছিল না উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, বিচারবিভাগ ক্ষমতাসীনদের আজ্ঞাবহ ছিল। বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি।