সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক: লেবানন থেকে আরো ১৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দুইটি পৃথক ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯টি ফ্লাইটে সর্বমোট ৫২১ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরলেন।
জানা গেছে, প্রথম ফ্লাইটে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩২ জনকে ও দ্বিতীয় ফ্লাইটে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর অর্থায়নে ১৫১ জনকে ফেরত আনা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধকে ঘিরে লেবাননের পরিস্থিতি অবনতি হওয়ার কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরে আসছেন। ইতোমধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।