ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: সংবিধানের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২ জায়গায় সংশোধন, সংযোজনের প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন বিএনপির স্থানী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, মূল অংশে বাংলাদেশের রাজনীতির ক্যারেক্টার পরিবর্তন করে দেয়ার মত যেসব বিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ এনেছিল সেগুলোসহ নতুন কিছু প্রস্তাব আমরা দিয়েছি। রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য রাখার জন্য বিধান রেখেছি। পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, সংসদের উচ্চ-কক্ষের প্রস্তাব করেছি। অধীনস্থ আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোনর্টের হাতে এবং যথাযথভাবে নিয়ন্ত্রণের রাখার বিষয়ে প্রস্তাব দিয়েছি।
তিনি বলেন, উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ আগে ছিল, সেটাকে পুনঃপ্রবর্তনের প্রস্তাব করেছি। যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন মানুষের এক নাম্বার আকাঙ্খা। যা আদালতে বিচারাধীন আছে, জনগণের পক্ষেই আসবে বলে আশা করি। গণভোটের বিধান আওয়ামী লীগ বাতিল করেছিল সেটা পুঃপ্রবর্তনের প্রস্তাব করেছি।
তিনি বলেন, আমরা ব্যাপক ভিত্তিক সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি। যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্খা পূরণ হয়।