ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম

রাজধানীতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৪

রাজধানীতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে নিহত ওই চারজনের পরিচয় এখনো মেলেনি। তবে তারা সবাই পুরুষ বলে জানা গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে  এ তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল।