গ্লোবাল টিভি ছবি
মোঃ ইউনুছ আলী মাগুরা: মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা জজ আদালতের সামনে আইনজীবীদের মানববন্ধন থেকে ধর্ষকের পক্ষে কোন আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দেয় মাগুরা আইনজীবী সমিতি।
এরপর সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অপর দিকে সকাল সাড়ে এগারোটায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে ছাত্র দলের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির রায় দেয়ার দাবি জানানো হয়।