ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম

বিচারিক আদালতে আর কোনো মামলা নেই তারেকের

বিচারিক আদালতে আর কোনো মামলা নেই তারেকের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ ৮ আসামিকেই খালাস দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। 

এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এতে করে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতিতে অংশগ্রহণে আর কোনো বাধা থাকল না।