ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২ | ২৭ শা‘বান ১৪৪৭

শিরোনাম

৩৪তম বিসিএস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি-সাধারণ সম্পাদক

৩৪তম বিসিএস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি-সাধারণ সম্পাদক

সংগৃহীত ছবি

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় ও তেজগাঁও ডিভিশনের এডিসি মো: জুয়েল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার অফিসার্স ক্লাব ঢাকায় এই কমিটি গঠন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৪ বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন এক বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মানসুর আলী এবং সদস্য হিসাবে আবিদুর রহমান এবং রাসেল মনির মনোনীত হন। তবে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি সিনিয়র সহাকারী সচিব মো. আজিজুর রহমান। নব-নির্বাচিত ২ সদস্যের কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।