ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২ | ২৭ শা‘বান ১৪৪৭

শিরোনাম

ভারতের হামলায় ৫১ জন নিহতের কথা স্বীকার পাকিস্তানের

ভারতের হামলায় ৫১ জন নিহতের কথা স্বীকার পাকিস্তানের

ফাইল ছবি

ভারতের হামলায় পাকিস্তানে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

সামরিক বাহিনীর মিডিয়া উইং জানায়, নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি ৪০ জন্য বেসামরিক নাগরিক। এর মধ্যে সাত নারী ও ১৫ শিশু রয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতের হামলায় ১২১ বেসামরিক আহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্য।

ক্ষয়ক্ষতির কোনো হিসাব দেয়নি ইসলামাবাদ। তবে একটি বিমানঘাঁটিসহ একাধিক সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে।