গ্লোবাল টিভি ছবি
মো: শাহিদুজ্জামান সবুজ, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গেলো বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে ১৯ জুলাই দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান।
ওই ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।