ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | ২৮ চৈত্র ১৪৩২ | ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা ও শোক পালনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো। 

এই কর্মসূচির অংশ হিসেবে তারা বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা দিয়েছে।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দেন। এরপর দুপুর দেড়টার দিকে তারা রেজিস্ট্রার ভবনেও তালা লাগিয়ে দেন।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাম্য হত্যার ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার অর্ধদিবসের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করে শোক পালনের সিদ্ধান্ত নেয়। তবে ছাত্রদল নেতা-কর্মীরা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিচারের দাবিতে পূর্ণদিবস ধর্মঘটের ডাক দেন।