ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২ | ২৭ শা‘বান ১৪৪৭

শিরোনাম

চৌমুহনীতে অগ্নিদগ্ধ পরিবারের পাশে জামায়াত

চৌমুহনীতে অগ্নিদগ্ধ পরিবারের পাশে জামায়াত

গ্লোবাল টিভি ছবি

আবু রায়হান সরকার:  নোয়াখালী চৌমুহনীতে আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া কয়েকটি পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালো জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা। 

রবিবার সকালে নোয়াখালী জেলার চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডে আলীম উদ্দিন সর্দার বাড়িতে গত ৮মে সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পারিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। 

এ সময় পরিবারের খোঁজ খবর নেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্তা ও বিশ্বাস রেখে ধৈর্য ধরতে বলেন। 

টিন ও নগদ অর্থ বিতরণকাল অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাহিত্য সংস্কৃতির সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল,চৌমুহনী পৌরসভা জামায়াতের আমীর জসিম উদ্দিন,অর্থ সম্পাদক আমির হোসেন, পৌর জামায়াতে কর্মপরিষদ সদস্য ও ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি ডাঃ আহসান হাবীব, পৌর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মাঈনুর রহমান সাহেদ।