ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

হিলিতে বোরো সংগ্রহ শুরু : কৃষকরা যা বলছেন

হিলিতে বোরো সংগ্রহ শুরু : কৃষকরা যা বলছেন

গ্লোবাল টিভি ছবি

মো.লুৎফর রহমান.হিলি(দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে সরকারিভাবে চলতি মৌসুমের বোরো ধান, চাল সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

এ সময় উপজেলা সাবেক চেয়ারম্যান  মো. আকরাম হোসেন মন্ডল,হাকিমপুর উপজেলা জামায়াতের  আমির আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদা বানু, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,খাদ্য গুদামের কর্মকর্তা সাজেদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৫৪৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা কেজি দরে ৪০৯ মেট্রিক টন সিদ্ধ চাল  সংগ্রহ করা হবে।

এদিকে, কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, বর্তমান বোরো ধান সরকারিভাবে সংগ্রহের যে দাম রয়েছে ৩৬ টাকা কেজি দর ও ১৪৪০ টাকা মণ। এতে যদি সরকারি খাদ্য গুডামে ধান দেয়া যায় সেক্ষেত্রে তারা লাভবান হবেন। কিন্তু বিগত বছরগুলোতে তারা গুদামে ধান দিতে পারেনি। তারা সব সময় সেন্ডিকেটের কবলে পড়েন। কৃষকরা যে ধান দেয়ার জন্য কার্ড পায় সেই কার্ড সেন্ডিকেট নিয়ে গুদামে বিক্রি করে। এছাড়াও কৃষকেরা গুদামে ধান দিতে অনেক হয়রানির শিকার হতে হয়।