সংগৃহীত ছবি
মোঃ আশরাফ হোসেন ঢালী: রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ৪টি অবৈধ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও ২৮টি গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২০ মে) রাত ২টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোর ৫ টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা টহল দলের উপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোঁড়ে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলমান রয়েছে।