ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২ | ২৭ শা‘বান ১৪৪৭

শিরোনাম

রূপগঞ্জে বিপুল মাদকসহ একজন আটক

রূপগঞ্জে বিপুল মাদকসহ একজন আটক

গ্লোবাল টিভি ছবি

মো.মনিরুল আলম নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেনসিডিলসহ ইউসুফ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার এসআই অংকুর কুমার ভট্টাচার্য্য, মো. সোহেল মিয়া, এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স রবিবার দিবাগত রাতে গাউছিয়া এলাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জ থানাধীন লাভড়াপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মো. ইউসুফ মিয়া (৩০) নিজ গোয়ালঘরে গাঁজা ও ফেন্সিডিল বিক্রির সময়ে গ্রেপ্তার করেন।

বাকি দুই মাদক কারবারি পালিয়ে যায়। তারা হলো- মো.ইব্রাহিম বাবু (২৮) ও মো. বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান (২৬) সুকৌশলে পালিয়ে যান।

আটক ইউসুফ মিয়ার গোয়ালঘর তল্লাশি করে ৫২ কেজি গাঁজা (যার আনুমানিক বাজার মূল্য ১৫,৬০,০০০ টাকা) এবং তিনটি পাটের বস্তা থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।