গ্লোবাল টিভি ছবি
মেহেরেপুর প্রতনিধি : মেহেরেপুরের আমঝুপিতে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের নতুন সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগে আসাদুজ্জামান সেলিমকে আটকের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে আমঝুপি ইউনিয়নের ৬টি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা আমঝুপি বাজারে এ মানব বন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরেপুর সদর উপজলোর শক্ষিক কমটিরি সভাপতি ফয়জুল কবির, আমঝুপি আইডয়িাল স্কুলরে প্রধান শিক্ষক মারুফ আহমদে, সহকারী প্রধান শক্ষিক আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, ফজলে রাব্বী প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, প্রকল্পের ২৬ শ কেজি নতুন পাঠ্যবই কেজি দরে বিক্রি করেছে মাউক। অন্যান্য শিক্ষা উপকরণও রয়েছে, যার কোন হদিস নেই। মাউক-এর প্রকল্পে ব্যাপক অনয়িম চলছে।
মাউক-এর নির্বাহী প্রধানকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
মানবউন্নয়ন কেন্দ্র- মাউক- নির্বাহী প্রধান আসাদু জ্জামান সেলিম বলেন, একটি প্রভাবশালী মহল আমার কাছে বিভিন্ন সময় চাঁদা নিয়েছে। আবার তারা চাঁদা চাচ্ছে। যার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। আমি তাদের চাঁদা না দেয়ায় তারা আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। গত রমজান মাসে ১১ শ কেজি পুরাতন রিজেক্ট বই বিক্রি করা হয়েছে।