ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ ফাল্গুন ১৪৩২ | ২৭ শা‘বান ১৪৪৭

শিরোনাম

কালো টাকা সাদা করার সুযোগ শেষ!

কালো টাকা সাদা করার সুযোগ শেষ!

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: কালো টাকা বিনিয়োগের (সাদা করার) সুযোগ না রেখেই পাস হচ্ছে ২০২৫-২৬ বাজেট। সংসদ চলমান না থাকায় উপদেষ্টা পরিষদের বৈঠকের মধ্যে দিয়ে পাস হচ্ছে এবারের বাজেট।

আজ রবিবার (২২ জুন) উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত ২০২৫-২৬ বাজেট পাস করা হবে। এরপর হবে প্রজ্ঞাপন জারি। নিয়ম অনুযায়ী নতুন এই বাজেট কার্যকর করা হবে ১ জুলাই থেকে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বিশাল আকারের বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। যেখানে ঘাটতি ধরা হয় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। যদিও এ বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।