গ্লোবাল টিভি ছবি
সোহেল রানা বাবু, বাগেরহাট : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, চিংড়ি গবেষণা কেন্দ্র,বাগেরহাট-এর আয়োজনে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৪-২০২৫) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা (২০২৫-২০২৬) প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের হল রুমে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ গোলাম সরোয়ার।
চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাট-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, লোনাপানি কেন্দ্র পাইকগাছা খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ লতিফুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ মেরিন বায়ো সাইন্স অধ্যাপক ড.মোঃ আমিনুর রহমান, মোঃ মনিরুল মামুন।