ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম

আজ গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি

আজ গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: আজ গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি। অনেক চড়াই-উৎরাই পার হয়ে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ধন্য হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে গ্লোবাল টেলিভিশন। 

গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ প্রতিষ্ঠানটির ১৮৯/এ তেজগাঁও কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে দেশের বরেণ্য রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ এই আয়োজনে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। সেইসাথে তিনি সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আগামী দিনেগুলোতেও গ্লোবাল টেলিভিশনের সাথে থাকার জন্য  তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।