ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | ৯ মাঘ ১৪৩২ | ২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির ১৮৯/এ তেজগাঁও কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে দেশের বরেণ্য রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপি নেতা সাইফুল আলম নিরব এবং শিল্পী-কুশলীসহ বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

অনুষ্ঠানে গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ এই আয়োজনে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক চড়াই-উৎরাই পার হয়ে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ধন্য হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে গ্লোবাল টেলিভিশন। গত ৩ বছর যারা বিভিন্নভাবে গ্লোবাল টেলিভিশনের সাথে ছিলেন, আগামী দিনেগুলোতেও সেভাবে থাকবেন বলে আমরা আশা করি।