শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

৪ মাস পর ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 05 Jul 2026, 04:51 PM
৪ মাস পর ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

১২৫ দিন বা চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর ফের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হয়েছে। আজ (৫ জুলাই) রোববার দুপুরে ম্যানচেস্টার থেকে আসা বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এ রুটে ফ্লাইট চলাচল আবার শুরু হলো।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। গত ১ মার্চ থেকে হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। এরপর আজ ম্যানচেস্টার থেকে ফ্লাইট আসার মাধ্যমে আবার সরাসরি ফ্লাইট চালু হলো। আপাতত সপ্তাহে দুই দিন সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালিত হবে।

ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হফিজ আহমেদ প্রমুখ।

পরে সাংবাদিকদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রবাসীদের দাবি ছিল সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবার চালু করা। যাত্রীসেবার মান বজায় রেখে এ রুটের ফ্লাইট নিয়মিত পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। 

ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, মাঝখানে ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেটের লোকজনকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আবার সরাসরি ফ্লাইট চালু হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন।

ভিডিও প্রতিবেদন

শিক্ষকদের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনুল ইসলাম | Global TV News