চুয়াডাঙ্গা পৌরসভার ৮৩ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা
চুয়াডাঙ্গা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৩ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৫২২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ (২ জুলাই) সোমবার চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে পৌরসভা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় এ বাজেট বিবরণী তুলে ধরা হয়। বাজেট বিবরণীতে স্বাক্ষর করেছেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম এবং হিসাব রক্ষণ কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। উপস্থিত ছিলেন টিএলসিসি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ১৮ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৯৪৭ টাকা এবং ব্যয় ১৭ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯৪৭ টাকা। উদ্বৃত্ত থাকবে ৩১ লাখ টাকা। উন্নয়ন বিভাগ (এডিপি ও প্রকল্প) খাতে আয় ও ব্যয় সমান রেখে ৬৫ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত বাজেটে জলবায়ু প্রকল্প, নগর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জন্মাষ্টমীর অনুষ্ঠানে গীতার শ্লোক পাঠ করে শুনালেন স্বরাষ্ট্রমন্ত্রী | Global TV News
ছবির গ্যালারি