শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 04 Jul 2026, 11:52 AM
 দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের নয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

ঝড়-বৃষ্টির শঙ্কায় থাকা অঞ্চলসমূহ
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নিম্নোক্ত ময়মনসিংহ,খুলনা,বরিশাল,পটুয়াখালী,নোয়াখালী,কুমিল্লা,চট্টগ্রাম,কক্সবাজার,সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে, 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে উল্লিখিত এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভিডিও প্রতিবেদন

জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বহরে হামলা চালিয়েছে ইরান | Global TV News