শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 05 Jul 2026, 06:48 PM
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, নির্মাণাধীন দুটি হলের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা ও বিশেষ বৃত্তিসংক্রান্ত দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

সংবাদ সম্মেলনে জকসুর পক্ষ থেকে তিনটি দাবির কথা বলা হয়। এগুলো হলো জুলাই মাসের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে, হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং বিশেষ বৃত্তির বাকি টাকা অতিদ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে।

আজ (৫ জুলাই) রোববার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জকসুর সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফসহ অন্য প্রতিনিধিরা। এদিকে, সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহিদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ, তার নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ, জুলাইভিত্তিক গ্রাফিতি অঙ্কন, হামলায় জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি, ‘৩৬ জুলাই’ র‌্যালি, আবৃত্তি, ক্যালিগ্রাফি ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, ভিডিও প্রতিযোগিতা, সেমিনার এবং জুলাই স্মরণে বিভিন্ন সৃজনশীল আয়োজন।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, আমরা জকসু প্রথম থেকেই শিক্ষার্থীদের নিয়ে প্রশাসন ও ইউজিসির সঙ্গে সমন্বয়ে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চেষ্টা করে যাচ্ছি। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসবের ধারাবাহিকতায় আজ আমরা উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি এবং তিনি সম্মতি জানিয়েছেন। যদি আগামী এক মাসের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর না করা হয়, তাহলে আমরা জকসু ১৭ হাজার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নতুন কর্মসূচি দেব।

ভিডিও প্রতিবেদন

সরাসরি: ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা