ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | ৯ মাঘ ১৪৩২ | ২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও অন্য অংশ মাথাচাড়া দিচ্ছে : তারেক

স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও অন্য অংশ মাথাচাড়া দিচ্ছে : তারেক

গ্লোবাল টিভি ছবি

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে উঠছে। তারা নিজেদের অবস্থানকে গুছিয়ে নিয়ে আবার দেশের দখল নেয়ার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্যকে হাসিল করতে দেয়া হবে না। এই অবস্থায় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে শনিবার জেলা বিএনপির সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, দেশকে পুনঃগঠনের জন্য বিএনপির পক্ষ থেকে  ৩১ দফা দেয়া হয়েছে। এই দফার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের বিকাশসহ বেকারত্বদূরীকরন এবং কৃষির উন্নয়নে সকলের অধিকার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিগত ১৫ বছর জনগনের ভোট দেয়ার অধিকার ছিল না। অস্ত্রের মুখে সব অধিকার কেড়ে নেয়া হয়েছিল। আমরা ডামি নির্বাচন ভোটারবিহীন নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচন দেখেছি। উন্নয়নের নাম করে সামান্য জিনিস দৃশ্যমান করা হলেও এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। রাস্ট্রের সমস্থ প্রতিষ্ঠান ধ্বংষ করা হয়েছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই দলের কর্মী হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে জাতিকে পথ দেখাতে হবে। 

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: বরকত উল্লাহ বুলু। জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভুইয়া, সহসাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক আহম্মেদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল প্রমুখ।