শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পাপনের সময়ে বিসিবির বিভিন্ন খরচের নথি তলব দুদকের ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল জুলাইর প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার মিয়ানমার সীমান্তের পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রয়েছে সরকারের জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হলো নির্ভরযোগ্য ডাটা: অর্থমন্ত্রী জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি ফিলিস্তিনে দখলদারি শেষ না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সিসি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ‘আটটি যুদ্ধ’ মিটমাট করা সত্ত্বেও আমাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি দেশের জনসেবামূলক বিভিন্ন খাতে জাইকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪ মাস পর ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ (০৫ জুলাই) রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিআইজিদের মধ্যে দুজন গ্রেপ্তার রয়েছেন।গত বছরের ২০ ফেব্রুয়ারি ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের ২২ জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর পরপরই তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দিয়েছিলেন, ২০১৮ সালের নির্বাচনের ৬৪ জেলার এসপিদেরও অবসরে পাঠানো হবে। এরই ধারাবাহিকতায় প্রথমে তাদের ওএসডি এবং এখন স্থায়ী অবসরের সিদ্ধান্ত নেওয়া হলো। যাদের অবসরে পাঠানো হলো-

Jatiyo Section Head

Hero TOP
১৮ বছর ধরে নির্যাতনের শিকার নেতাকর্মীদের অস্থিরতা থাকতেই পারে, ধৈর্য ধরতে হবে

১৮ বছর ধরে নির্যাতনের শিকার নেতাকর্মীদের অস্থিরতা থাকতেই পারে, ধৈর্য ধরতে হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির নেতাকর্মীরা ১৮ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের প্রাপ্তির খাতা ছিল শূন্য। শুধু নেতাকর্মীরাই নন, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, শেখ হাসিনার আমলে তারা সেই সুযোগ পাননি। এ কারণে একধরনের অস্থিরতা থাকতেই পারে। তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে। শেখ হাসিনার আমলে যারা অন্যায়ের শিকার হয়েছেন, বর্তমান সরকার তাদের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ জিয়া এবং খালেদা জিয়ার উত্তরাধিকার। তার মধ্যে কোনো প্রতিহিংসা নেই। অথচ এই পরিবারই সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে।রোববার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে অসুস্থ তিন প্রবীণ নেতা-মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং জুলাই আগস্ট আন্দোলনের আহতদের আরোগ্য কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।দুদু বলেন, আমাদের তিনজন প্রবীণ জননেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ ও চিকিৎসাধীন। তাদের আরোগ্য লাভের জন্য আপনারা আজকের দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা আপনাদের সঙ্গে শরিক হয়েছি। এ জন্য আপনাদের ধন্যবাদ জানাই।  আমাদের নেতা মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। নজরুল ইসলাম খান হাসপাতালে চিকিৎসাধীন। আর দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন প্রবীণ নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তাদের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা তাদের প্রতি সম্মান জানাবো, আল্লাহর কাছে দোয়া করবো। কারণ, তারা তাদের জীবন উৎসর্গ করেছেন মানুষের জন্য, দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য। আজকের দোয়া অনুষ্ঠানে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যেন এই তিন নেতা দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের সেবায় ও দলের কর্মকাণ্ডে ফিরে আসতে পারেন।তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ১৮ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের প্রাপ্তির খাতা ছিল শূন্য। শুধু নেতাকর্মীরাই নন, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, শেখ হাসিনার আমলে তারা সেই সুযোগ পাননি। এ কারণে একধরনের অস্থিরতা থাকতেই পারে। তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে। শেখ হাসিনার আমলে যারা অন্যায়ের শিকার হয়েছেন, বর্তমান সরকার তাদের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ জিয়া এবং খালেদা জিয়ার উত্তরাধিকার। তার মধ্যে কোনো প্রতিহিংসা নেই। অথচ এই পরিবারই সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে।ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ১৯৯০ সালের গণ–অভ্যুত্থানের পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। দীর্ঘ আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়ে তিনি সেই নেতৃত্ব অর্জন করেছিলেন। একইভাবে ১৮ বছরের আন্দোলন–সংগ্রামের পর গণ–অভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রীর আসনে বসেছেন। অনেকে অনেক ধরনের জনপ্রিয়তার দাবি করেন। আমি কাউকে ছোট করছি না। কিন্তু দেশবাসী গণ–অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে বিএনপিকেই গ্রহণ করেছে। কারণ, ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা বিএনপিকেই ভোট দিয়েছে।বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এক ১১ এর নির্যাতনে তারেক রহমান নিহতও হতে পারতেন, তবে আল্লাহ তাকে রক্ষা করেছেন। আর বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে, এমনকি চিকিৎসাও দেওয়া হয়নি। তার ভাষ্য, বাংলাদেশ এমন একটি হিংস্র নেতৃত্বের অধীনে ছিল। সেই বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। একটি মহল বিভিন্ন স্থানের ছোটখাটো ঘটনাকে বড় ঘটনায় রূপ দিতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।-এজেড

খামেনির শেষ বিদায়ে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধির অংশগ্রহণ

খামেনির শেষ বিদায়ে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধির অংশগ্রহণ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি। আমন্ত্রণে সাড়া দেয়ার জন্য এসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। এদিকে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ না নেয়ার জন্য বিভিন্ন দেশের ওপর চাপপ্রয়োগ করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই চাপ পাশ কাটিয়েই ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা খামেনিকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরবি ভাষায় দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আমাদের আরব ভাইদের পাশাপাশি ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে ইরান অত্যন্ত আনন্দিত। এই ঐতিহাসিক স্মরণসভা আমাদের পারস্পরিক সম্পর্কের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান সফর করা বিদেশি প্রতিনিধিদের মধ্যে ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ, ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং চীনের এক উচ্চপদস্থ প্রতিনিধি। বাংলাদেশ সরকারের পক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ খামেনির শোকসভায় অংশ নেন। এছাড়া সৌদি আরব, কাতার, ওমান, মিশর, ভারত, আফগানিস্তান, লেবানন, ইয়েমেন, ফিলিস্তিনসহ আরও ডজন খানেক দেশের প্রতিনিধিদল তেহরানে গিয়ে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।  এছাড়া ১১ দলীয় জোটের পক্ষ থেকেও পৃথকভাবে খামেনির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনেই বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। গত মার্চে তার জানাজা ও দাফনের কথা থাকলেও পরে যুদ্ধের কারণে তা পিছিয়ে দেয়া হয়। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের পর খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে খামেনিকে সমাহিত করা হবে।

৪ মাস পর ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

৪ মাস পর ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

১২৫ দিন বা চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর ফের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হয়েছে। আজ (৫ জুলাই) রোববার দুপুরে ম্যানচেস্টার থেকে আসা বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এ রুটে ফ্লাইট চলাচল আবার শুরু হলো।ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। গত ১ মার্চ থেকে হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। এরপর আজ ম্যানচেস্টার থেকে ফ্লাইট আসার মাধ্যমে আবার সরাসরি ফ্লাইট চালু হলো। আপাতত সপ্তাহে দুই দিন সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালিত হবে।ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হফিজ আহমেদ প্রমুখ।পরে সাংবাদিকদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রবাসীদের দাবি ছিল সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবার চালু করা। যাত্রীসেবার মান বজায় রেখে এ রুটের ফ্লাইট নিয়মিত পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, মাঝখানে ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেটের লোকজনকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আবার সরাসরি ফ্লাইট চালু হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন।

Website Top Header
Jatiyo Section Head

অর্থ-বাণিজ্য

শিক্ষা

ফিচার

Website Top Header