শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

আমি বিশ্বাস করি, গ্লোবাল টেলিভিশনের যাত্রা হবে আরও অনেক বেশি বেগবান

রিপোর্টার / লেখক: জামিল আহমদ | প্রকাশিত: 30 Jun 2026, 10:14 PM
আমি বিশ্বাস করি, গ্লোবাল টেলিভিশনের যাত্রা হবে আরও অনেক বেশি বেগবান

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গ্লোবাল টেলিভিশন গত চার বছরের একটা দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে আজকের এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন। আমি আপনাদের সঙ্গে কাজ করার দায়িত্বে যেহেতু নিয়োজিত আছি, সে কারণে এটা আমার জন্য একটা সৌভাগ্য যে, বাংলাদেশের একটি আধুনিক গণমাধ্যমের সঙ্গে আমার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরো ঘনিষ্ঠতা বাড়বে।  আমি বিশ্বাস করি যে আপনাদের মালিকানা আপনাদের নীতি নির্ধারক এবং আপনাদের পরিবারের সকল সদস্যবৃন্দ আধুনিক এই প্রযুক্তির যুগে একটি আধুনিক চ্যানেল হিসেবে চতুর্থ বর্ষ পূর্তিতে আপনাদের যাত্রা হবে আরো অনেক বেশি বেগবান।

আজ (৩০ জুন) মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশনের ৪র্থ বর্ষপূতি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ এন্ড কোম্পানিজের  চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ, ব্যবস্থানা পরিচলাক আহাম্মাদ হোসেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক বিএনপি নেতা সাইফুল আলম নীরব,স্টার নিউজের সিইও মোকসেদুল কামাল, গ্লোবাল টিভির সাবেক হেড অফ নিউজ নাজমুল আশরাফসহ আরও অনেকে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা সবাই জানি, যেকোনো সভ্য সমাজ এবং রাষ্ট্রে গণমাধ্যম হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের আয়না। একটা রাষ্ট্রে গণমাধ্যম যতো বেশি পরিচ্ছন্ন থাকে। একটা গণমাধ্যম যত বেশি প্রাতিষ্ঠানিক চরিত্র গ্রহণ করে তত বেশি স্বয়ংক্রিয়ভাবে সেই রাষ্ট্র এবং সমাজ তার মালিকের কাছে জনগণের কাছে সার্বক্ষণিকভাবে প্রতিফলিত হতে থাকে। আমাদের দেশের এত রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে আমরা যদি প্রকৃত অর্থেই সফল করতে চাই, তাদের মর্যাদাকে যদি প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে যে কাজগুলি আমাদের সামনে জরুরি, তার মধ্যে একটি অন্যতম কাজ হচ্ছে আমাদের দেশের গণমাধ্যমকে একটি প্রাতিষ্ঠানিক স্থায়ী কাঠামোতে দাঁড় করানো। যেখানে গণমাধ্যম থাকবে স্বাধীন, যেখানে গণমাধ্যমের সকল স্তরের কর্মকর্তা সাংবাদিকবৃন্দরা থাকবেন মর্যাদা সম্পন্ন পেশায় নিয়োজিত, পেশাগতভাবে তারা থাকবেন নিরাপদ এবং মর্যাদাশীল। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। 
আপনারা জেনে খুব খুশি হবেন এই প্রথম বাংলাদেশের সকল গণমাধ্যম সম্মিলিতভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে তারা অভিনন্দন জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে, এই প্রথম সরকারের পক্ষ থেকে গণমাধ্যম নিয়ন্ত্রণের এ পর্যন্ত তারা কোন হস্তক্ষেপ পাননি।

তথ্যমন্ত্রী বলেন, গ্লোবাল টেলিভিশনের বয়স কত তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ আধুনিক প্রযুক্তির যুগে কে কত বয়স্ক তা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কে কত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। সেই অর্থে কে কত তরুণ এবং কে কত আধুনিক প্রজন্মের প্রযুক্তিকে ব্যবহার করে এবং কে কত মডার্ন অ্যাপসকে আপলোড করতে পেরেছে ইনস্টল করতে পেরেছে এবং সেটাকে ড্রাইভ করতে পেরেছে এটাই কিন্তু প্রশ্ন। ফলে আমি মনে করি যে কষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির উপরে ভর করে আধুনিকতার সমস্ত কিছুকে নিয়ে আসার সুযোগ কিন্তু গ্লোবাল টেলিভিশনের আছে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের মালিকানা আপনাদের নীতি নির্ধারক এবং আপনাদের পরিবারের সকল সদস্যবৃন্দ আধুনিক এই প্রযুক্তির যুগে একটি আধুনিক চ্যানেল হিসেবে চতুর্থ বর্ষ পূর্তিতে আপনাদের যাত্রা হবে আরো অনেক বেশি বেগবান। পরিশেষে আমি আবারো আপনাদের এই টেলিভিশন কেন্দ্র এবং এর সকল দর্শক শ্রোতার প্রতি গভীর ভালোবাসা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি।

গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ এন্ড কোম্পানিজের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ
গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ এন্ড কোম্পানিজের  চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ বলেছেন, আমি বিশেষভাবে বলতে চাই, আমি গত চার বৎসরের আপনারা যদি দেখেন যে গ্লোবাল টেলিভিশনের যে কার্যক্রম এবং সংবাদ বলেন বিনোদন অনুষ্ঠান বলেন এবং সব অনুষ্ঠানে আমরা নিরপেক্ষভাবে প্রচার করেছি এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছি। বিশেষ করে আমাদের যেসব অনুষ্ঠান আমরা অন্যান্য অনুষ্ঠান প্রচার করেছি সেগুলোর ভিতরে আমরা মানসম্মত কোন খারাপ অনুষ্ঠান আমরা চেষ্টা করছি। আমাদের এ সমাজকে ভালো কিছু উপহার দিতে চাইছি। চেয়েছি এবং দিয়েছি এবং ভবিষ্যতেও আমরা আমাদের আজকে বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার আসছে, এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে বাংলাদেশকে গড়ার জন্য যত কিছু একটা মিডিয়া থেকে যতটুক সাপোর্ট করার দরকার আমরা ভবিষ্যতে করে যাব। এটা আমার প্রত্যাশা। আর আজকে আমি আমার বিশেষ করে টেলিভিশনের যারা কলাকৌশলী আছেন সাংবাদিক আছেন যত কর্মকর্তা কর্মচারী আছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। এই ভালো এই অনুষ্ঠান করার জন্য সবাইকে কষ্ট করছেন এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন,বাংলাদেশের গণমাধ্যমকর্মী কিন্তু খুব ভালো নেই। তাদের বেতন কাঠামো থেকে শুরু করে চাকরির নিরাপত্তা এবং পেনশন পর্যন্ত। প্রত্যেকটায় বলয়ে অনিরাপত্তা আছে। উপস্থিত মাননীয় তথ্যমন্ত্রী এই বিষয়ে ইতোমধ্যে কয়েক জায়গাতে কথা বলেছেন। এই মিডিয়া সেক্টরের প্রত্যেকটা সেকশনের কলা-কৌশলী, মালিকপক্ষের সাথে কথা বলা দরকার। যাতে এই সেক্টরকে স্বাতন্ত্র সত্তায় গড়া যায়। যেনো সরকার পরিবর্তন হয়ে গেলো টেলিভিশনকে সরকারের রংয়ে রঙ্গিন হতে না হয়। আত্মমর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান না দাড়ানো পর্যন্ত দেশের গণতন্ত্র টেকসই হবে না।
সাবেক বিএনপি নেতা সাইফুল আলম নীরব
সাবেক বিএনপি নেতা সাইফুল আলম নীরব বলেছেন, আমি আশা করি, গ্লোবাল টেলিভিশন আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, সাংস্কৃতি এবং ঐতিহ্যকে ফুটিয়ে তুলবে। দেশের প্রতিষ্ঠিত গণতন্ত্র ধরে রাখার জন্য বাংলাদেশের মানুষকে সচেতন করবে গ্লোবাল টেলিভিশন।

ভিডিও প্রতিবেদন

আওয়ামী লীগ কোনো নামেই কার্যক্রম চালাতে পারবে না; তথ্য উপদেষ্টা | Global TV News

গ্লোবাল টিভির সাবেক হেড অফ নিউজ নাজমুল আশরাফ
গ্লোবাল টিভির সাবেক হেড অফ নিউজ নাজমুল আশরাফ বলেছেন, গ্লোবাল টেলিভিশনে আমি খুব স্বল্প সময়ে ছিলাম। কিন্তু এই অল্প সময়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এখানকার কর্তৃপক্ষ ও সহকর্মীদের যেই ভালোবাসা, সম্মান-শ্রদ্ধা এবং কাজ করার সুযোগ আমি পেয়েছি। এটা ভুলবার মতো নয়। পাঁচ মাসের অভিজ্ঞতা বহু জায়গার ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতার মতো। গ্লোবাল টেলিভিশনে আমার হৃদয়ে সারাজীবনে স্থায়ী আসন গেড়ে থাকবে। আমি গ্লোবাল টেলিভিশনের সাফল্য কামনা করি। শত বছর পূর্ণ করুক গ্লোবাল টেলিভিশন।
স্টার নিউজের সিইও মোকসেদুল কামাল
স্টার নিউজের সিইও মোকসেদুল কামাল বলেছেন, আমার সৌভাগ্য হয়েছিলো, গ্লোবাল টেলিভিশনের জন্মলগ্নে সম্পৃক্ত থাকার। আমি ব্রডকাষ্টিংয়ের মানুষ হিসেবে জানি, এটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি সম্পন্ন টেলিভিশন। গ্লোবাল টেলিভিশন গত চার বছর এদেশের মানুষের হৃদয় জয় করেছে। আশা করছি, আগামীতে সে ধারাবাহিকতা বজায় রেখে দেশের মানুষের হৃদয় জয় করবে।