দেশকে গড়ার জন্য মিডিয়া থেকে যতটুক সাপোর্ট দরকার আমরা করে যাবো
আমি বিশেষভাবে বলতে চাই, আমি গত চার বৎসরের আপনারা যদি দেখেন যে গ্লোবাল টেলিভিশনের যে কার্যক্রম এবং সংবাদ বলেন বিনোদন অনুষ্ঠান বলেন এবং সব অনুষ্ঠানে আমরা নিরপেক্ষভাবে প্রচার করেছি এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছি। বিশেষ করে আমাদের যেসব অনুষ্ঠান আমরা অন্যান্য অনুষ্ঠান প্রচার করেছি সেগুলোর ভিতরে আমরা মানসম্মত কোন খারাপ অনুষ্ঠান আমরা চেষ্টা করছি। আমাদের এ সমাজকে ভালো কিছু উপহার দিতে চেয়েছি, দিয়েছি। আমরা বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার আসছে, এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে বাংলাদেশকে গড়ার জন্য যত কিছু একটা মিডিয়া থেকে যতটুক সাপোর্ট করার দরকার আমরা ভবিষ্যতে করে যাব। আর আজকে আমি আমার বিশেষ করে টেলিভিশনের যারা কলাকৌশলী আছেন সাংবাদিক আছেন যত কর্মকর্তা কর্মচারী আছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। এই ভালো এই অনুষ্ঠান করার জন্য সবাইকে কষ্ট করছেন এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচনের কমিশনের; ফখরুল | Global TV News
মোঃ হারুনুর রশীদ
চেয়ারম্যান, গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ এন্ড কোম্পানিজ
আজ (৩০ জুন) মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশনের ৪র্থ বর্ষপূতি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।