শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

এমবাপ্পে-ভিনিদের টপকে সিংহাসনে মেসি

রিপোর্টার / লেখক: ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: 29 Jun 2026, 12:48 PM
এমবাপ্পে-ভিনিদের টপকে সিংহাসনে মেসি

চলতি বিশ্বকাপে অতিমানবীয় ফর্মে রয়েছেন লিওনেল মেসি। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর। সবশেষ জর্ডানের বিপক্ষে ম্যাচেও ফ্রি-কিক থেকে এক অনবদ্য গোল করেছেন তিনি। আর এই চোখধাঁধানো পারফরম্যান্সের ওপর ভর করেই কিলিয়ান এমবাপ্পে, এরলিং হালান্ড ও ভিনিসিউস জুনিয়রের মতো সময়ের সেরা সব তরুণ ফরোয়ার্ডদের পেছনে ফেলে টুর্নামেন্টের গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে শীর্ষে উঠে গেছেন মেসি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রথম দুটি ম্যাচেও দলের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন অধিনায়ক মেসি। জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে কোচ তাকে প্রথমার্ধে বিশ্রামে রাখলেও ৬০তম মিনিটে মাঠে নামান। সে সময় আর্জেন্টিনা ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ জর্ডান সমতায় ফিরতে মরিয়া হয়ে চাপ সৃষ্টি করছিল। তবে মেসি মাঠে নেমেই আলবিসেলেস্তেদের আক্রমণে গতি ফেরান এবং শেষ মুহূর্তে এক দুর্দান্ত ফ্রি-কিক গোলে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে মোট সাতটি গোল করে সিলভার বুট জিতেছিলেন এই ফুটবল জাদুকর। তবে এবার গ্রুপ পর্বের বৈতরণী পার হওয়ার আগেই নিজের নামের পাশে ছয়টি গোল যুক্ত করে গোল্ডেন বুট জয়ের সবচেয়ে প্রধান দাবিদারে পরিণত হয়েছেন তিনি। ফুটবল বিশ্লেষকদের মতে, বর্তমান ফর্ম নকআউটেও ধরে রাখতে পারলে ক্যারিয়ারে আরও একটি বিশ্বকাপ গোল্ডেন বুট জেতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তাঁর।

আগামী ৩ জুলাই বিশ্বকাপের ‘রাউন্ড অব থার্টি টু’ বা শেষ বত্রিশের নকআউট ম্যাচে প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের এই মরণ-বাঁচন লড়াইয়েও মেসি যদি নিজের গোলবন্যার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তবে গোল্ডেন বুট একক করার পাশাপাশি আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্নও আরও এক ধাপ এগিয়ে যাবে।

-এসএফ

ভিডিও প্রতিবেদন

সংসদে ৫০০ ও হাজার টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব | Global TV News