শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর রেজিস্ট্রেশন শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 05 Jul 2026, 06:09 PM
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর রেজিস্ট্রেশন শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত

দেশের তৃণমূল পর্যায় থেকে খুদে ও উদীয়মান ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ এর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১ জুলাই থেকে এই অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।  ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর  অনলাইন রেজিস্ট্রেশন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই স্লোগানকে ধারণ করে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা গড়ার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই আয়োজন। প্রথম দিনেই রেজিস্ট্রেশন করেছেন ৩০৪ জন! 

অংশগ্রহণের বয়সসীমা:১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রী। (জন্ম তারিখ: ০১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ এর মধ্যে হতে হবে)।

১০টি আকর্ষণীয় ইভেন্ট: ১. ফুটবল। ২. ক্রিকেট। ৩. কাবাডি। ৪. অ্যাথলেটিক্স। ৫. ব্যাডমিন্টন। ৬. দাবা। ৭. মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানদো, জুডো) ৮. সাঁতার। ৯. ভলিবল। ১০. টেবিল টেনিস। (একজন সর্বোচ্চ ২টি খেলায় অংশ নিতে পারবে)

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: ১. অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সদন। ২. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র। ৩. ৬ষ্ঠ বা  ৮ম শ্রেণির ভর্তি রেজিস্ট্রেশন কার্ড। ৪. স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণির সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি (টট লিস্ট)। ৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

রেজিস্ট্রেশনের সময়: ১ জুলাই ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
 
যেভাবে আবেদন করবেন: রেজিস্ট্রেশনের জন্য আজই ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে: notunkurisports.gov.bd।

ভিডিও প্রতিবেদন

সরাসরি: ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা

ছবির গ্যালারি