শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

মোংলা থেকে ২৮৫ কি.মি. দূরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 05 Jul 2026, 01:45 PM
 মোংলা থেকে ২৮৫ কি.মি. দূরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এর কেন্দ্রের কাছাকাছি এলাকায় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আজ রোববার (৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি-১) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় (২১.৩° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৩° পূর্ব দ্রাঘিমাংশ) মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ রোববার দুপুর ১২টায় নিম্নচাপটি:

মোংলা সমুদ্রবন্দর থেকে: ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে

পায়রা সমুদ্রবন্দর থেকে: ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে: ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে

কক্সবাজার সমুদ্রবন্দর থেকে: ৫২০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল।

মৌসুমি নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরসমূহসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বর্তমানে বেশ উত্তাল রয়েছে।

আবহাওয়া অনুকূলে না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়েই অবস্থান করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিডিও প্রতিবেদন

সমর্থকরা কি কখনো ভেবেছিলো ঠিক এভাবে হারতে হবে আর্জেন্টিনাকে? | Global TV News