শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

সময় বাঁচাতে ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার বিরোধী দলের

রিপোর্টার / লেখক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: 30 Jun 2026, 04:57 PM
সময় বাঁচাতে ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার বিরোধী দলের
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান | সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে দ্বিতীয় অধিবেশনে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার প্রত্যাহার করে নিয়েছে বিরোধী দল।

মঙ্গলবার (৩০ জুন) সংসদে বাজেট অধিবেশনে বিকেলের সেশনের ছাঁটাই প্রস্তাব আলোচনার সময় ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। মূলত সময় বাঁচাতে স্পিকারে অনুমতিতে দাঁড়িয়ে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা প্রত্যাহারের প্রস্তাব দেন। বিরোধী দলীয় নেতার এই প্রস্তাবটি সংসদে মঞ্জু হয়৷

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ছাঁটাই প্রস্তাব দেওয়া হলেও সেগুলো গ্রহণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সংসদের মূল্যবান সময় বাঁচাতে তারা সব ছাঁটাই প্রস্তাব একসঙ্গে প্রত্যাহার করতে প্রস্তুত। মাননীয় স্পিকার, আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি। কিন্তু কোনোটিই গৃহীত হতে দেখিনি। রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই আলোচনা ও প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু মূল্যবান সময় বাঁচানোর সুযোগ থাকলে আমরা আমাদের দেওয়া সব ছাঁটাই প্রস্তাব প্যাকেজ আকারে প্রত্যাহার করে নিতে চাই। এতে সরকারি দলের কাজও সহজ হবে।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, ট্রেজারি বেঞ্চ ইতোমধ্যে বিষয়টি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রী দাবি উত্থাপনের পর ছাঁটাই প্রস্তাবগুলো সরাসরি ভোটে দেওয়া হবে। এরপর স্পিকার দাবি নম্বর ৩৪ উত্থাপনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আহ্বান জানান।

ভিডিও প্রতিবেদন

পারমাণবিক অ-স্ত্র তৈরির ঘোষণা দিলো ইরান ? | Global TV News

-এজেড