কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।
রায়ে হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ৫টি অভিযোগে খালাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে আলাাদা আলাদা অভিযোগে ১ লাখ করে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
জুলাই আন্দোলনে ছাত্রজনতাকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের মার্চে তদন্ত শুরু হয়। ২৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল হয়। পরে ৩০ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়।
এ মামলায় শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জন সাক্ষ্য দেন। গত ১৩ মে শেষ হয় এ মামলার বিচার কার্যক্রম।
শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দলঃ মির্জা ফখরুল | Global TV Digital | Global TV News
এসএফ