ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ২০ রমজান ১৪৪৭

শিরোনাম

পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী রাজশাহীতে এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

কুচকাওয়াজে প্যারেড অ্যাডজুটেন্ট সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কুচকাওয়াজে ১২ জন নারী অফিসারসহ ৯৭ জন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন।

পরে রাজশাহীর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। নগরীর মাদ্রাসা মাঠে জনসভা শুরু হবে দুপুর আড়াইটায়।

এএইচ