এবার দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। এতদিন জেলা প্রশাসকেরা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসকের দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩, এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন।
এর আগে গতকাল শনিবার পাঁচ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। তার আগে ২৩ ফেব্রুয়ারি ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এত দিন এসব পদ আমলা দিয়ে চলছিল।
জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন—
পঞ্চগড় — মোহাম্মদ তৌহিদুল ইসলাম
দিনাজপুর — মোফাজ্জল হোসেন দুলাল
রংপুর — মোহাম্মদ সাইফুল ইসলাম
কুড়িগ্রাম — মো. সোহেল হোসনাইন কায়কোবাদ
গাইবান্ধা — অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক
জয়পুরহাট — মো. মাসুদ রানা প্রধান
বগুড়া — এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির
চাঁপাইনবাবগঞ্জ — মো. হারুনুর রশিদ
নওগাঁ — মো. আবু বক্কর সিদ্দিক
রাজশাহী — মো. এরশাদ আলী
নাটোর — মো. রহিম নেওয়াজ
মেহেরপুর — মো. জাভেদ মাসুদ
কুষ্টিয়া — সোহরাব উদ্দিন
ঝিনাইদহ — মো. আবুল মজিদ
যশোর — দেলোয়ার হোসেন খান খোকন
মাগুরা — আলী আহমেদ
বাগেরহাট — শেখ মোহাম্মদ জাকির হোসেন
খুলনা — এস এম মনিরুল হাসান (বাপ্পী)
পটুয়াখালী — স্নেহাংশু সরকার
ভোলা — গোলাম নবী আলমগীর
বরিশাল — আকন কুদ্দুসর রহমান
ঝালকাঠি — মো. শাহাদাৎ হোসেন
পিরোজপুর — আলমগীর হোসেন
টাঙ্গাইল - এস এম ওবায়দুল হক
শেরপুর — এ.বি.এম. মামুনুর রশিদ
ময়মনসিংহ — সৈয়দ এমরান সালেহ
নেত্রকোনা — মো. নূরুজ্জামান (এড.)
কিশোরগঞ্জ — খালেদ সাইফুল্লাহ সোহেল খান
মুন্সীগঞ্জ — এ.কে.এম. ইরাদত
নারায়ণগঞ্জ — মো. মামুন মাহমুদ
রাজবাড়ী — আব্দুস সালাম মিয়া
গোপালগঞ্জ — শরিফ রফিক উজ্জামান
মাদারীপুর — খোন্দকার মাশুকুর রহমান
শরীয়তপুর — সরদার এ.কে.এম. নাসির উদ্দিন
সুনামগঞ্জ — মো. মিজানুর রহমান চৌধুরী
সিলেট — আবুল কাহের চৌধুরী
মৌলভীবাজার — মিজানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া — সিরাজুল ইসলাম
কুমিল্লা — মো. মোশতাক মিয়া
নোয়াখালী — মো. হারুনুর রশিদ আজাদ
লক্ষ্মীপুর — সাহাব উদ্দিন
কক্সবাজার- এ টি এম নুরুল বশর চৌধুরী