শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্পের তীব্র হুঁশিয়ারি

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 29 Jun 2026, 12:30 PM
আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্পের তীব্র হুঁশিয়ারি

আবার যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের কোনো অস্তিত্ব থাকবে না বলে চরম হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার (২৭ যান) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ট্রুথ সোশ্যালের ওই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান পারস্পরিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি লেখেন, যুদ্ধবিরতি চুক্তি আবারো ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প আরো বলেন, এমন সময় আসতে পারে, যখন আমরা আর সংযম দেখাতে পারব না। তখন আমরা যে সামরিক অভিযান সফলভাবে শুরু করেছি, তা শেষ করতে বাধ্য হব। যদি এমনটি হয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।

উল্লেখ্য, এর আগেই টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, একটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব দিতেই এই বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাবে আজ যুক্তরাষ্ট্রের বাহিনী এই হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এই হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতার সক্ষমতাকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে, এই মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে অন্তত আটটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে।

-এসএফ

ভিডিও প্রতিবেদন

রংপুরে আ'ত্ম'হত্যা'য় প্ররোচনা মামলার শিক্ষার্থীর রিমান্ড | Global TV News