শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৩ হাজার ছুঁইছুঁই, নিখোঁজ প্রায় অর্ধলাখ বাসিন্দা

রিপোর্টার / লেখক: আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: 05 Jul 2026, 04:40 PM
 ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৩ হাজার ছুঁইছুঁই, নিখোঁজ প্রায় অর্ধলাখ বাসিন্দা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজারে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার বাসিন্দা আটকে রয়েছেন এবং বেসরকারি হিসাব অনুযায়ী নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধলাখ মানুষ। শনিবার (৪ জুলাই) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গত মাসে উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা ওই শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও অন্তত ১৬ হাজার ৫৯২ জন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্যোগের তীব্রতায় দেশের ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।


বর্তমানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় বড় ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রচেষ্টা চলছে। বিবৃতিতে বলা হয়েছে, উপদ্রুত অঞ্চলে ৩ হাজার ২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের আরও ২৯ হাজার ৫৬৭ জন কর্মী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে নিরলস কাজ করে যাচ্ছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য বিশেষ উদ্ধারকারী দল সার্বক্ষণিক মোতায়েন রাখা হয়েছে।


সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের ফলে ১৬ হাজারের বেশি বাসিন্দা সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়েছেন। বাস্তুচ্যুত এই বাসিন্দাদের কেউ কেউ সরকারি আশ্রয়কেন্দ্রে এবং অন্যরা জরুরি তাঁবুশিবিরে অবস্থান করছেন। তবে সরকারি হিসাবের বাইরে বিভিন্ন বেসরকারি তথ্য ও সূত্রের দাবি— দেশটিতে এখনো প্রায় অর্ধলাখ (৫০ হাজার) বাসিন্দা নিখোঁজ রয়েছেন, যার ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভেনেজুয়েলার সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, মূল ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে ৯৪২টি আফটারশক (অনুকম্পন) রেকর্ড করা হয়েছে, যা উদ্ধারকাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

ভিডিও প্রতিবেদন

আমরা দয়ালু বলেই খামেনির দাফনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি’ | Global TV News