শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

দ্বিতীয় দিনেও খামেনিকে শ্রদ্ধা জানাতে ইরানে লাখো মানুষের ঢল

রিপোর্টার / লেখক: আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: 05 Jul 2026, 09:19 AM
দ্বিতীয় দিনেও খামেনিকে শ্রদ্ধা জানাতে ইরানে লাখো মানুষের ঢল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুতে দেশটিতে দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। রাজধানী তেহরানের প্রধান নামাজের স্থান ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় রোববার (৫ জুলাই) ভোর থেকেই হাজার হাজার মানুষ জড়ো হয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বার্তা সংস্থা মেহেরের বরাতে এই তথ্য জানা গেছে।

রোববার ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লায় মূল শোকানুষ্ঠান শুরু হয়। সকালজুড়ে দেশের বিভিন্ন প্রদেশ ও দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ দলে দলে এই আয়োজনে যোগ দিতে শুরু করেন। মানুষের ধারাবাহিক ও দীর্ঘস্থায়ী উপস্থিতির কারণে পুরো এলাকা শোকাহত জনতার ভিড়ে পরিণত হয়েছে।

এই বিশাল আয়োজন সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনী, জরুরি সেবা, চিকিৎসক দল এবং সহায়তাকারী কর্মীরা সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছেন। সেই সঙ্গে দূর থেকে আসা মানুষের যাতায়াতের পথ সুগম করা, চিকিৎসা সহায়তা, খাবার ও বিশ্রামের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি দীর্ঘ প্রায় ৩৭ বছর ধরে ইরানের ক্ষমতায় সমাসীন ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এক যৌথ হামলায় ৮৬ বছর বয়সে তিনি নিহত হন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শনিবার ভোর থেকেই দাফন অনুষ্ঠানে অংশ নিতে গ্র্যান্ড মোসাল্লায় হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকেন।


নিহত সর্বোচ্চ নেতার দাফন প্রক্রিয়ায় শিয়া মতাবলম্বীদের কাছে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত লাল পতাকা তেহরানের গ্র্যান্ড মোসাল্লাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন করা হচ্ছে। পুরো আয়োজনটি ‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। এ ছাড়া প্রয়াত নেতার স্মরণে তেহরানে খামেনির একটি মুষ্টিবদ্ধ হাতের প্রতিকৃতিও প্রদর্শন করা হয়েছে।

এদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রাজধানীর বেশ কয়েকটি মেট্রো স্টেশনে সমবেত জনতা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরাইলের ধ্বংস হোক’ বলে স্লোগান দিচ্ছেন। 'আমরা আলী খামেনির রক্তের প্রতিশোধ নেব' লাখো ইরানি নাগরিক এমন প্রতিজ্ঞাও ব্যক্ত করেছেন। উল্লেখ্য, খামেনির এই জানাজায় হামাস, হিজবুল্লাহ ও হুথি নেতারাও অংশ নিয়েছেন।

ভিডিও প্রতিবেদন

খামেনির জানাজায় জনগণের শোক দেখে বিস্মিত ট্রাম্প | Global TV News