শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

হামলা বন্ধ করে পুনরায় আলোচনায় সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 29 Jun 2026, 03:27 PM
হামলা বন্ধ করে পুনরায় আলোচনায় সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র


পারস্য উপসাগরে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করতে এবং হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধ নিরসনে পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। রোববারে (২৮ জুন) এক মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা জানান, দুই পক্ষই আপাতত হামলা থেকে বিরত থাকবে এবং বাণিজ্যিক জাহাজগুলো আগের মতোই অবাধে চলাচল করতে পারবে। -রয়টার্স। 

ওয়াশিংটন যদি তাদের আক্রমণ অব্যাহত রাখে, তবে চলমান যুদ্ধ অবসানের আলোচনা ‘সম্পূর্ণ বন্ধ’ করে দেয়ার হুমকি দিয়েছে ইরান। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ব্যাতিত পুনরায় চালুর আন্তর্জাতিক প্রচেষ্টাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে এই পাল্টাপাল্টি হামলার সূত্রপাত হয়। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার পুনর্ব্যক্ত করেছেন যে, পারস্য উপসাগরের এই প্রবেশপথটি তেহরানের নিয়ন্ত্রণেই পরিচালিত হতে হবে। এ খবর দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ইরানের আধাসামরিক বাহিনী রেভুল্যেশনারি গার্ড করপস (আইআরজিসি) বাহরাইন ও কুয়েতে চালানো এই হামলার দায় স্বীকার করেছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি থাকা বাহরাইন জানিয়েছে, ইরানি হামলায় তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কেউ নিহত হননি। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় একে তেহরানের একটি ‘পরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক আগ্রাসন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে, বড় মার্কিন সামরিক ঘাঁটি পরিচালনাকারী দেশ কুয়েত জানিয়েছে, মার্কিন হামলার পরপরই তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু ইরানি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ভিডিও প্রতিবেদন

Live | সন্ধ্যার সংবাদ | Sondhar Songbad | News Bulletin | Today News | Global TV News