শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত, আহত ৫

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 29 Jun 2026, 03:58 PM
কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেলে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ৫জন।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগী আরো ৫জন আহত হয়েছেন। 


কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি কসবার চারগাছ এলাকার দিকে যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরো জানান, দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও তার সহযোগীদের স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। 

এসএফ 

ভিডিও প্রতিবেদন

রামপুরায় তরুণকে গু'লিস'হ দুজনকে হ'ত্যা মা'মলার রায় | Global TV News