ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ হবে পরিবহন ভাড়া: ডা. জাহেদ

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ হবে পরিবহন ভাড়া: ডা. জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা জানান, তেলের দাম বাড়ার প্রেক্ষিতে এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। জ্বালানি মূল্যের প্রভাবে পণ্যের মূল্যবৃদ্ধি কিছুটা অনিবার্য উল্লেখ করে তিনি বলেন, বাসভাড়া যাতে কোনোভাবেই অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে সরকার কঠোর তদারকি করবে।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান আরও জানান, ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি 'ফুয়েল পাস' রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। বর্তমান জ্বালানি চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, এখন যা দেখা যাচ্ছে তা প্রকৃত চাহিদা নয়; বরং অবৈধ মজুদ ও পাচারের কারণে একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই বৈশ্বিক প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে—এমন পরিস্থিতি মেনে নেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

এছাড়া আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ বিষয়ে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

এসএফ