ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-ঢাকা-এনজেএফের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার পল্টন ফারইস্ট টাওয়ারের রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

সংগঠনের বর্তমান সভাপতি ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার মহিন ও এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক একরামুল হক সায়েমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-ঢাকার ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে স্বরণিকা ‘সম্প্রীতি’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ ও নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু।

এছাড়াও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের, আইনজীবী মো. বেলায়েত হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মুঞ্জুরুল আজীম সুমন, সিনিয়র সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী, নোয়াখালী জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট আমাতুন নুর পান্নাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও আগামী দিনের পথচলাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন দৈনিক সমকালের সিটি এডিটর শাহেদ চৌধুরী, ডক্টর নাসির উদ্দীন, ইত্তেফাফের চিফ রিপোর্টার মো. শামসুদ্দিন, এনটিভির নিউজ এডিটর এনামুল হক, দৈনিক নোয়াখালীর কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন চৌধুরী লিটন, গ্লোবাল টেলিভিশনের এমসিআর প্রধান প্রকৌশলী নিজাম উদ্দিন হৃদয়, সিনিয়র নিউজরুম এডিটর সৌবিয়া আয়াত, সাংবাদিক ইকবাল হোসেন মজনু, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার এসএম মিজান, এনটিভির নিউজ প্রেজেন্টার রাইসুল হক চৌধুরী।

অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বাংলাভিশনের রিপোর্টার শুভ মাহফুজ, প্রথম আলোর প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সাইফুল মাসুম, বাংলাদেশ টেলিভিশনের মিরাজ উদ্দিন।

—এজেড