ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

দুর্গাপুরে অনগ্রসর পরিবারের মাঝে ছাগল বিতরণ ডেপুটি স্পিকারের

দুর্গাপুরে অনগ্রসর পরিবারের মাঝে ছাগল বিতরণ ডেপুটি স্পিকারের

নেত্রকোণার দুর্গাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ৬৫টি পরিবারের মাঝে বিনামূল্যে ১০৩টি ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনগ্রসর পরিবারের মাঝে ছাগলগুলো বিতরণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত সহ বিএনপির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান নিয়ে ডেপুটি স্পিকার বলেন, আমি কাউকে ‘অনগ্রসর’ বলতে চাই না। আমরা সবাই একসাথে অগ্রসর হতে চাই। গারো, হাজং, হিন্দু, মুসলিম- আমাদের সবার প্রথম পরিচয় আমরা মানুষ। সরকারের এ ধরনের কার্যক্রম অনগ্রসর জনগোষ্ঠীর স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপালনের মাধ্যমে আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হচ্ছে। উপকারভোগীদের মাঝে ছাগল প্যাকেজ বিতরণ প্রকল্পটি তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে। এই এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সুপেয় পানি ও স্যানিটেশন সমস্যার কথা উল্লেখ করে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

—এজেড