ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ৭ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ফিরলেন গুম হওয়া ব্যারিস্টার আরমান

ফিরলেন গুম হওয়া ব্যারিস্টার আরমান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ফাঁসি হওয়া জামায়াতের নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের ফিরে আসার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। 

তিনি ফেসবুক থেকে চেয়ারে বসা আরমানের একটি ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ আরমান এখন মুক্ত’।

এর আগে ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস-এর ১১ নং সেকশনের ৭ নম্বর রোডের ৫৩৪ নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি। এই বাসা থেকেই দুই শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। এরপর থেকে কথিত ‘আয়নাঘরে’ তাকে রাখা হয়েছিল বলে গুঞ্জন ছিল।