ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ৭ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

এনসিপির যুবশক্তির নতুন কমিটি, নেতৃত্বে তারিকুল-ফরহাদ-রিফাত

এনসিপির যুবশক্তির নতুন কমিটি, নেতৃত্বে তারিকুল-ফরহাদ-রিফাত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় সংগঠনের সমন্বয় সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি। তিনি জানান, শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গত বছরের ১৬ মে আত্মপ্রকাশ করে যুবশক্তি। সেদিন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। আর নতুন কমিটি সাধারণ সভায় সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে জাতীয় যুবশক্তির পুনর্গঠিত আংশিক কেন্দ্রীয় কমিটি-- সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতিমো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা। সহ-সভাপতি নাহিদা বুশরা, প্রলয় কুমার পাল, ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন, শাওন মাহফুজ, হিফজুর রহমান বকুল, মুহাম্মদ আসাদুল্লাহ, আশিকুর রহমান, হামজা ইবনে মাহবুব, নীলা আফরোজ, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, তৌহিদুল ইসলাম তুহিন, মাহতাব খান বাঁধন।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ কাজী আয়শা আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ, মো. লুৎফর রহমান নয়ন, ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ ইকবাল, মো. রোমান মিয়া, মাহমুদা সুলতানা রিমি, মাসুম বিল্লাহ, ঐশি আলম পৃথ্বী, আব্দুর রব, অ্যাডভোকেট মোহাম্মদ ফারজুল ইসলাম, মো. নাজমুল করিম রিটু, সাদমান সৌমিক ফারুকী , মো. শাহিন, শেখ গোলাম মোস্তফা, মো. ফয়সাল আহমেদ, গোলাম মোনাব্বির, তৌহিদুর রহমান, মো. আশিকুর রহমান ফায়েদ, বাবু সর্দার, আমিনুল হাসান ফয়সাল (শেখ ফয়সাল), নাজমুল হাসান নাহিদ, মো. জাকির হোসেন মঞ্জু।

দপ্তর সম্পাদক আসাদুর রহমান। প্রচার সম্পাদক জোবায়ের হোসাইন। ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ইদ্রিস হোসেন সন্দ্বীপি।

সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ। সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান বাবু (রংপুর), আবু সুফিয়ান (কুমিল্লা), ইমনদোজ্জা আহমেদ (সিলেট), মো. ইফতেখার সরকার শাওন (রাজশাহী), শাহাদাত হোসেন মঞ্জু (বরিশাল), মাহমুদুল হাসান রাকিব (ময়মনসিংহ), নাজমুল হক (খুলনা), জুনায়েদ জিতু (ফরিদপুর), ইরফাত ইব্রাহীম (চট্টগ্রাম)।

সহ-সাংগঠনিক সম্পাদক:হযরত আনাস, ওয়াসিস আলম, শাকিল আহমেদ অলক, মো. সজীব হোসেন, মাজহারুল ইসলাম চৌধুরী, নির্মা আক্তার নিপা, শামীম এস কে, ইসমাইল হোসেন সিরাজী, প্রিন্স শান্ত, মোসাদ্দেকুর রহমান, মো. আল আমিন, মাহবুবুর রহমান, সাজিদুর রহমান, মোশাররফ আদনান, শাহরিয়ার ইমন সানি, জাকারিয়া ইমন, তারেক আজিজ রনি, ইব্রাহিম খলিল জিসান, মেহেদী হাসান তানিম, আরিফ মুন, মো. সজীব হোসেন, সাবরিনা রহিম প্রিয়া, আল জাহিদ, মো. ইলিয়াস হোসেন, মো. মোস্তফা কামাল শাওন, ওবায়দুল আবেদীন, মো. বদিউননবী পলাশ, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম সানি, সায়েদ ইমতিয়াজ জাবেদ, শাহরিয়ার রেজভী শুভ, পারভেজ আহমেদ, হারিসুর রহমান রনি, জাহিদা আক্তার, মুহাম্মদ জাকির হোসেন, বনি আমিন, রাসেল মাহমুদ ও মেহেদী হাসান আশা।

—এজেড