ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে যা বললেন উপদেষ্টা

সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে যা বললেন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, দেশের সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে।

রবিবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র  ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করানো শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আইন অনুসারে নির্ধারণ হবে, চট্টগ্রাম সিটির নতুন মেয়রের সময়সীমা।

তিনি বলেন, যে বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সেই বিপ্লবের প্রত্যাশাকে এগিয়ে নিতে হবে চট্টগ্রামের নতুন মেয়রকে। বৈষম্যহীন সমাজ গড়তে নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে হবে তাকে। চট্টগ্রামকে একটি গ্রিন সিটিতে উন্নীত করতে হবে।