ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

‘হুন্ডা-গুন্ডা আর ব্যালট বাক্সে ছিনতাইয়ের নির্বাচন আর না’

‘হুন্ডা-গুন্ডা আর ব্যালট বাক্সে ছিনতাইয়ের নির্বাচন আর না’

গ্লোবাল টিভি ছবি

আবু রায়হান সরকার: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হুন্ডা গুন্ডা আর ব্যালট ছিনতাইয়ের নির্বাচন আর হবে না। এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ এবং বিশ্বব্যাপি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। 

শনিবার জামায়াত ইসলামী নোয়াখালী শহর, সদর ও সুবর্ণচর উপজেলার দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

নোয়াখালী শহর শাখার আমির মাওলানা  ইউসুফের সভাপত্তিত্বে সেক্রেটারী মাওলানা মায়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ড. রেজাউল করিম, নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, ফেনী জেলা আমির মুফতি মোহাম্মদ আবদুল হান্নান, কুমিল্লা দক্ষিন জেলা সেক্রেটারী ড. একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ইয়াছিন আরাফাত,নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বুরহান উদ্দিন, বগুড়া গুনহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গার্ডিয়ান পাবলিকেশন্স এর প্রকাশক নুর মোহাম্মদ আবু তাহের প্রমুখ।